দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (৩৫) ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা আব্দুল সাত্তারের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করেছে।
তিনি জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
জে আই